বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অনলাইন ডেস্ক:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৯ জুলাই) রাতে হাসপাতালে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাতের পর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, “প্রধান উপদেষ্টা ডা. শফিকুর রহমানের চিকিৎসার খোঁজখবর রাখছেন। সামনে নির্বাচন—এই সময়ে আমরা চাই দেশের সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলে মিলেই দেশের উন্নয়নে ভূমিকা রাখুন।”

এর আগে, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। তখন মঞ্চে থাকা অন্যান্য নেতারা তাকে ধরে বসান।

মিনিটখানেক বিরতির পর তিনি আবার বক্তব্য শুরু করেন। তবে কিছুক্ষণের মধ্যেই আবারও অসুস্থ বোধ করেন এবং মঞ্চেই বসে বক্তব্য শেষ করেন। এ সময় তার পাশে কয়েকজন চিকিৎসকও উপস্থিত ছিলেন এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ