,

জুলাই নারীদের স্মরণে ড্রোন শোতে আলোকোজ্জ্বল ঢাকা

নিজস্ব প্রতিবেদক:

জুলাই মাসের গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে নারীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর আকাশে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর ড্রোন শো।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এই শো ছিল ‘জুলাই উইমেনস ডে’-এর বিশেষ আয়োজনের অংশ। ড্রোন শোর মাধ্যমে তুলে ধরা হয় অভ্যুত্থানের সময় নারীদের দৃঢ় অবস্থান, প্রতিবাদী কণ্ঠস্বর এবং স্মরণীয় মুহূর্তগুলো।

ড্রোন আলোকচিত্রে ফুটে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো নারী শিক্ষার্থীর আন্দোলনের চিত্র। প্রদর্শিত হয় সেই সময়ের জনপ্রিয় স্লোগান— ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ এবং শেখ হাসিনার বিতর্কিত উক্তি— ‘মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?’

শো’তে তুলে ধরা হয় শহীদ আবু সাঈদের সাহসিকতা, বুয়েটের আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ড এবং ১৫ জুলাই ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার তন্বীর প্রতিবাদী প্রতিকৃতি। পাশাপাশি বিডিআর হত্যা ও শাপলা চত্বরে নিহতদের স্মৃতিচিহ্নও স্থান পায় আলো-ছায়ার অসাধারণ উপস্থাপনায়।

ঢাকার আকাশ যেন সাক্ষী হয়ে উঠেছিল একটি সাহসী প্রজন্মের গল্পের— যেখানে নারীরাও ছিলেন সম্মুখ সারিতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ