রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাইব্যুনাল যে রায় দেবে তা কার্যকর করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্যুরো চীফ, বরিশাল

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন— আগামীকাল ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করবে, তা কার্যকর করা হবে। দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্সে বরিশালের আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি, ফেয়ার ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দেশে এখন সবাই নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো নয়, খারাপও নয়— এমন মন্তব্য করে তিনি পরিস্থিতিকে মোটামুটি সন্তোষজনক বলে দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ