রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিশেষ প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে বলেছেন প্রধান উপদেষ্টা।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শফিকুল আলম জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। এসব সদস্যের নিয়োগ ও প্রশিক্ষণ যেন ডিসেম্বরের আগেই শেষ হয়—এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, “নির্বাচন সামনে রেখে নানা মহলের পাঁয়তারা থাকে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তাই প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নির্বাচনী সময়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন কঠোরভাবে আইন প্রয়োগ করে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ