ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্বের ন্যূনতম মেয়াদ পাঁচ বছর বাড়ানোর দাবিতে আমরণ অনশন শুরু করেছেন একদল সমর্থক ও শুভাকাঙ্ক্ষী।
তারা মনে করছেন, দেশের চলমান রাজনৈতিক সংকট এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ড. ইউনূসের নেতৃত্ব অপরিহার্য। এ কারণে তাঁকে আরও অন্তত পাঁচ বছর দায়িত্বে রাখা জরুরি বলে দাবি জানাচ্ছেন অনশনকারীরা।
রাজধানীতে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ড. ইউনূসের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
তাদের ভাষ্য অনুযায়ী, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ড. ইউনূসের অভিজ্ঞতা ও নেতৃত্ব একান্ত প্রয়োজন।








