সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তরুণরাই আনবে রাজনৈতিক পরিবর্তন: পররাষ্ট্র উপদেষ্টা

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “আমরা আর পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না। আগামীর বাংলাদেশে তরুণরাই রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি।”

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, স্বাধীনতার এত বছর পরও আমাদের সাংবিধানিক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে যথেষ্ট শক্তিশালী করা যায়নি। এজন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন আনা জরুরি।

তিনি আরও বলেন, “শুধু দায়িত্বে যাওয়া মানেই রাজনীতি নয়, এটা আমাদের মনে রাখতে হবে।”

এ সময় রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, “তাদের প্রত্যাবাসন করা না গেলে আগামী এক দশকও এ অঞ্চলের মানুষকে এর ভোগান্তি পোহাতে হবে।”

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ