শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন পরিচালনায় অবহেলা করলে শাস্তি: প্রেস সচিব

পথে প্রান্তরে ডেস্ক 

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় এনে শাস্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম জানান, সরকার নির্বাচন কমিশন বিশেষ বিধান-১৯৯১ সংস্কারের অনুমোদন দিয়েছে, যেখানে অবহেলাকারীদের জবাবদিহি ও শাস্তির বিধান রাখা হয়েছে।

তিনি বলেন, “নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্তদের সর্বোচ্চ দায়িত্বশীলতা নিশ্চিত করতেই এই উদ্যোগ।”

প্রেস সচিব আরও জানান, প্রাতিষ্ঠানিকভাবে ট্রেজারি বন্ডের ওপর ভ্যাট বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রস্তাবিত আইনি সংশোধনীও সরকার অনুমোদন দিয়েছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চলছে এবং আশা করা হচ্ছে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ