,

প্রধান উপদেষ্টা যা বলেছেন তা থিউরিটিক্যাল (ভিডিওসহ)

বরিশাল ব্যুরো চিফ

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ তুলে নেবার বিষয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে যা কিছু বলেছেন, তা থিউরিটিক্যাল।

তিনি বলেন, “আগামী নির্বাচনের আগেই নয়, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ তুলে নেয়ার কোনো সম্ভাবনা নেই। বরং সংগঠন হিসেবে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বিচার পাওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

ড. আসিফ নজরুল বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর বিভিন্ন দুর্গা মণ্ডপ পরিদর্শন করেন। শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “দেশের সনাতন ধর্মালম্বীরা আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব উদযাপন করছেন। এ উৎসবে অপশক্তিরা ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিল।”

সাংবাদিকদের আরও প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, পাহাড়কে যারা অশান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিডিও লিংক:

https://www.facebook.com/share/v/15UFLSPuSg/

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ