,

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:

আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন থাকবে।

বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এখানে অপার সম্ভাবনা রয়েছে।”

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে
প্রধান উপদেষ্টা বলেন, “রোহিঙ্গা আমাদের জন্য বড় সংকট। এ সংকট সমাধানে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সাহায্য প্রয়োজন।”

এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় স্বাক্ষরিত হয়। প্রধান উপদেষ্টার তিন দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিনেই এসব চুক্তি সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ