মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: সিইসি

পথে প্রান্তরে ডেস্ক:

আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

শনিবার (৯ আগস্ট) বিকেলে রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

এর আগে সকালে রংপুর আঞ্চলিক কার্যালয়ে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক মতবিনিময় সভায় সিইসি বলেন, নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা পুনঃস্থাপন এখন বড় চ্যালেঞ্জ। মানুষ এই ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছে। তাদের আবার ভোটকেন্দ্রে ফিরিয়ে আনা বড় কাজ হবে।

তিনি আরও জানান, শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা নেই। তফসিল ঘোষণার অন্তত দুই মাস আগে ভোটের তারিখ জানিয়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ