শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার মতো কোনো শক্তি নেই: প্রেস সচিব

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টারঃ 

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন প্রতিহত করার মতো কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বলছি—ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি প্রতিহত করার মতো কোনো শক্তি নেই।’

শনিবার (৩০ আগষ্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে নির্বাচন আয়োজনের পরিবেশ আছে কিনা জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘আপনারা পুলিশ সদর দপ্তর থেকে পরিসংখ্যান নেবেন। গত বছরের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলনা করে দেখুন—পরিস্থিতি খারাপ হয়েছে কি না। আমরা ইতিমধ্যে পুলিশকে জানিয়েছি, তারা যেন নিয়মিত পরিসংখ্যান প্রকাশ করে। আমাদের বিশ্বাস, সামনে নির্বাচন আয়োজনের মতো যথেষ্ট পরিবেশ রয়েছে। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে।’

নুরুল হক নুরকে নিয়ে প্রশ্ন করা হলে প্রেস সচিব জানান, ‘প্রধান উপদেষ্টা সবার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে নুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা নুরের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং হামলার ঘটনায় সমবেদনা ও নিন্দা জানিয়েছেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ