বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সাহসিক চেষ্টা, জানালো আইএসপিআর

অনলাইন ডেস্ক:

বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে দুর্ঘটনাগ্রস্ত বিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল স্থানে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম—এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার (২১ জুলাই ২০২৫) বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলার এ কে খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। (ত্রুটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।)

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি মোকাবেলায় এবং আশেপাশের জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি ঠেকাতে বৈমানিক তৌকির ইসলাম সাহসিকতার সঙ্গে বিমানটি জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নেয়ার সর্বাত্মক চেষ্টা করেন।

তবে দুর্ভাগ্যজনকভাবে, বিমানটি ঢাকার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দুইতলা ভবনে বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় পাইলটসহ ১৯ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছেন।

আইএসপিআর আরও জানায়, ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ