শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) একটি মিশন। এ উপলক্ষে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মধ্যে একটি তিন বছরের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

ওএইচসিএইচআরের জেনেভা সদর দপ্তর থেকে শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবাধিকার রক্ষা ও প্রচারে সহায়তা প্রদানের লক্ষ্যেই এই মিশনের যাত্রা শুরু। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

ভলকার টুর্ক বলেন, “বাংলাদেশের মানবাধিকার সুরক্ষার অঙ্গীকারের প্রতি এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এই মিশন আমাদের পূর্ববর্তী তথ্যানুসন্ধান ও সুপারিশ বাস্তবায়নে সহায়ক হবে। একই সঙ্গে বাংলাদেশ সরকার, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার সুযোগ তৈরি করবে।”

নতুন এই মিশনটি জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারকে বিভিন্ন প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। একই সঙ্গে সরকারি সংস্থা ও নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে বলে জানিয়েছে ওএইচসিএইচআর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ