,

বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:

বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশি কয়েকটি মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কূটনৈতিক সূত্র জানায়, এ নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয় বিষয়টি। পরে তাদের মাধ্যমে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের জানায়, রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দদিনের ছবি সরাতে নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশন সূত্র জানায় যে, এখনো অনেকেই আনুষ্ঠানিকভাবে এ ধরনের নির্দেশ পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান জানিয়েছেন যে তারা সরকারের পক্ষ থেকে এমন বার্তা পেয়েছেন।

বিদেশে কর্মরত এক জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে এক সংবাদমাধ্যমকে বলেন, “ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। লিখিতভাবে আসেনি, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়ার। একই সঙ্গে তদারকি করার দায়িত্বও দেওয়া হয়েছে।”

আরেকজন কূটনীতিক জানান, তাদের অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি বিষয়টি জানিয়েছেন। আবার কাছাকাছি অন্য একটি মিশনের মাধ্যমে বার্তাটি তাদের কাছেও পৌঁছেছে।

যদিও দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের অনেক মিশনে এখনো এ নির্দেশ পৌঁছায়নি, তবে অন্তত দুটি মিশন প্রধান নিশ্চিত করেছেন—তাদের জানানো হয়েছে, পাশাপাশি অন্য মিশনকে অবহিত করা এবং ছবি সরানোর বিষয়টি তদারকির দায়িত্বও তাদের ওপর থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ