অনলাইন ডেস্ক:
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বুধবার (২৩ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা সাম্প্রতিক পেশাগত বিষয়সহ জাতীয় নিরাপত্তা, বিমান বাহিনীর আধুনিকীকরণ, প্রশিক্ষণ কার্যক্রম এবং আন্তঃবাহিনী সমন্বয় সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা করেন।
দুই পক্ষই পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।








