ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) ভোররাতে উপজেলার ভারত সীমান্তঘেঁষা মধুপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) এবং হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরা বিষয়টি নিশ্চিত করেছেন।
(বিস্তারিত আসছে…)








