মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় রাষ্ট্রপতির শোক প্রকাশ

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার বিকেলে দেওয়া এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “এ মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।” তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ, যাদের মধ্যে অর্ধশতাধিক শিক্ষার্থীকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, অধিকাংশই দগ্ধ অবস্থায় রয়েছেন।

আইএসপিআর-এর তথ্যমতে, বিমান বাহিনীর একটি ‘এফ-৭ বিজেআই’ মডেলের প্রশিক্ষণ বিমান সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই উড়োজাহাজটিতে আগুন ধরে যায় এবং দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ