,

মাইলস্টোন ট্র্যাজেডি: আহত ও নিহতের সর্বশেষ তালিকা প্রকাশ করলো সরকার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এখনো রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫০ জন।

শুক্রবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য উদ্ধৃত করে এ বিষয়টি জানান প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

তিনি জানান, নিহতদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন এবং ইউনাইটেড হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

চিকিৎসাধীনদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন ৪০ জন, সিএমএইচে ৮ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।

উল্লেখ্য, দুর্ঘটনার পর থেকেই উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ