,

মাইলস্টোন ট্র্যাজেডি: শিশুশিক্ষার্থী আইমানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিশুশিক্ষার্থী আইমান (১০) মারা গেছে। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা ৩২ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে শুধু জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেই মৃতের সংখ্যা দাঁড়াল ১৪ জনে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪১ জন।

এর আগে বৃহস্পতিবার রাতে বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানিয়েছিলেন, ওই হাসপাতালে ভর্তি ৪২ জনের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাইলস্টোন ট্র্যাজেডিতে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন আরও ৫১ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ