রাজধানীর শাঁখারিবাজার এলাকা থেকে ৩৫ কেজি আতশবাজিসহ নয়ন চন্দ্র রায় (৩৬) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেফতার নয়নের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।








