জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রাজধানীর গুলশানে ইউএন হাউজ উদ্বোধন করেছেন
শনিবার (১৫ মার্চ) সকালে তিনি এই নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর তিনি জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন এবং বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন আলোকচিত্র দেখেন।
এ সময় শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।








