,

রাজস্ব বৃদ্ধিতে আইজিডব্লিউ অপারেটরদের এটুপি সুবিধার প্রস্তাব

রাজস্ব বৃদ্ধিতে আইজিডব্লিউ অপারেটরদের এটুপি সুবিধার প্রস্তাব।

সরকারের রাজস্ব আয় বাড়াতে আন্তর্জাতিক গেটওয়ে অপারেটরস ফোরাম (আইওএফ) দেশীয় আইজিডব্লিউ অপারেটরদের মাধ্যমে আন্তর্জাতিক ইনকামিং এটুপি এসএমএস পরিচালনার আহ্বান জানিয়েছে। আজ রোববার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে টিআরএনবি আয়োজিত “আইজিডব্লিউ শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা” শীর্ষক কর্মশালা ও সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বহুজাতিক প্রতিষ্ঠানের বদলে দেশীয় কোম্পানিগুলোর মাধ্যমে এই সেবা পরিচালিত হলে সরকারের রাজস্ব আয় প্রায় ৮ গুণ বাড়বে।

অনুষ্ঠানে আইওএফ সভাপতি আসিফ সিরাজ রাব্বানী, সহ-সভাপতি আব্দুস সালাম, বাংলা টেলের প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খুরশীদ আলম, মীর টেলিকমের প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ আব্দুল হান্নান এবং নভোটেলের ব্যবস্থাপনা পরিচালক হাসিবুর রশিদ বক্তব্য দেন। সঞ্চালনায় ছিলেন টিআরএনবি সভাপতি সমীর কুমার দে এবং স্বাগত বক্তব্য দেন আইওএফের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন।

বক্তারা জানান, আন্তর্জাতিক ভয়েস কল বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে চলে যাওয়ায় মাসিক কল ১০০ মিলিয়ন মিনিট থেকে কমে ১২-১৩ মিলিয়নে নেমে এসেছে। এদিকে বহুজাতিক মোবাইল কোম্পানিগুলোর একচেটিয়া চুক্তির ফলে আন্তর্জাতিক এসএমএস খাতে প্রত্যাশিত বৈদেশিক মুদ্রা আয় থেকেও বঞ্চিত হচ্ছে দেশ।

আইওএফের চিফ অপারেটিং অফিসার মুশফিক মঞ্জুর জানান, ২০০৮ সালে ভিওআইপি বন্ধে সরকার আইজিডব্লিউ ও আইসিএক্স চালু করেছিল, যা ছিল কার্যকর পদক্ষেপ। বর্তমানে মোবাইল অপারেটরদের মাধ্যমে বিটিআরসি মাসে সর্বোচ্চ ১.৫৬ লাখ ডলার আয় করলেও, আইজিডব্লিউ অপারেটরদের মাধ্যমে এই আয় ৯.৬ লাখ ডলারে পৌঁছাতে পারে। আইসিএক্স ও মোবাইল অপারেটর মিলিয়ে মোট আয় হতে পারে প্রায় ১২ লাখ ডলার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ