সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রবিবার জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে

অনলাইন ডেস্কঃ 

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার (২৪ আগস্ট) প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে সেদিন বিকেলে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।

সানাউল্লাহ বলেন, “নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রোববার ব্রিফ করা হতে পারে। আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় আলোচনা করতে হচ্ছে, তাই আজই এটি শেষ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের রবি বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।”

তিনি আরও বলেন, “কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। এরপরই চূড়ান্ত পরিকল্পনার ভিত্তিতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”

এর আগে দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠকে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ