শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য

পথে প্রান্তরে ডেস্ক 

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সারাহ কুক বলেন, “শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় যুক্তরাজ্য। পাশাপাশি পোলিং স্টাফদের প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমেও সহায়তা করবে আমাদের দেশ।”

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ