সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সকলকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ডিজিটাল ডেস্ক 

দেশের প্রধান উপদেষ্টা আসন্ন ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য দেশের সব টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, “দেশের প্রত্যেক নাগরিক—আপনি যেখানেই থাকুন, ঘরে বা পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলাধুলার জায়গায়—এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হোন। সবাই যুক্ত হোন জাতির ঐক্যের এই উৎসবে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য ভুলে আমরা আজ এক পতাকার নিচে, এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ। এটি আমাদের একসঙ্গে উদযাপনের সময়—ঐক্যের শক্তি অনুভবের সময়, গৌরব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে নতুন শক্তি সঞ্চয়ের সময়।”

প্রধান উপদেষ্টা জানান, ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, ১৭ অক্টোবর, বিকেল ৪টায়।

তিনি দেশবাসীকে এই অনুষ্ঠান প্রত্যক্ষ করার আহ্বান জানিয়ে বলেন, “এই সনদ শুধু একটি স্বাক্ষর নয়—এটি আমাদের নতুন অঙ্গীকার, নতুন যাত্রার সূচনা। সমগ্র জাতি একসঙ্গে এর সাক্ষী হবে, এটাই আমাদের গৌরব।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ