অনলাইন ডেস্ক:
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, হাতে সময় কম, তাই দীর্ঘ আলোচনার সুযোগ নেই। সনদ প্রণয়নে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। কিছু বিষয়ে ঐকমত্য না হলে সামনে এগোনো সম্ভব নয়।
সোমবার সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরুর আগে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, আগামী ১০ দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নের পথ পরিষ্কার করতে রাজনৈতিক দলগুলোর দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। কেউ যদি কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেন, তবে সনদে সেটাও উল্লেখ থাকবে।
আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।








