,

সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ: সরকার

সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ: সরকার

সুন্দরবন সংলগ্ন ১০ কিলোমিটার এলাকার ভেতরে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান স্থাপন বা উন্নয়ন প্রকল্প গ্রহণ নিষিদ্ধ করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সোমবার (১২ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ২১ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির নির্বাহী সভায় এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়, যেখানে সভাপতিত্ব করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সুন্দরবনসংলগ্ন এলাকাকে ইতোমধ্যে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়েছে। এই অঞ্চলে প্রকৃতি সংরক্ষণ, পরিবেশ উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে পরিকল্পিত ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা যাবে।

পরিবেশ ও বন মন্ত্রণালয় জানিয়েছে, সুন্দরবনের প্রতিবেশগত ভারসাম্য রক্ষায় এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ