অনলাইন ডেস্ক:
২০২৫ সালের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বুধবার, ২৩ জুলাই প্রকাশিত সময়সূচি অনুযায়ী—
- ২২ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট,
- ২৪ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১৯ আগস্ট।
এছাড়া, বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা নেওয়া হবে ১২ আগস্ট।
অন্যদিকে, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় শুধুমাত্র গোপালগঞ্জ জেলার ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা নেওয়া হবে আগামী ১৪ আগস্ট।








