,

হিলি সীমান্তে ধান ক্ষেতে মিলল ড্রোন, পুলিশের ধারণা—ভারত থেকে এসেছে

হিলি সীমান্তে ধান ক্ষেতে মিলল ড্রোন, পুলিশের ধারণা—ভারত থেকে এসেছে

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের ঘাসুরিয়া এলাকায় ধানক্ষেতে একটি পরিত্যক্ত ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। ড্রোনটি ভারতীয় সীমান্ত থেকে উড়ানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

হাকিমপুর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বুধবার বিকেলে স্থানীয় কৃষক প্রফুল্ল মাঠে কাজ করার সময় ধানক্ষেতে পড়ে থাকা একটি ড্রোন দেখতে পান। পরে তিনি সেটি বাড়িতে নিয়ে যান। রাতে বিষয়টি জানাজানি হলে বিজিবি ও পুলিশের যৌথ একটি দল ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি জাহাঙ্গীর বলেন, “ড্রোনটির গায়ে জিপিএস সংক্রান্ত কিছু লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ভারতীয়। সেটি উড়ানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশের ভেতরে এসে পড়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”

বর্তমানে ড্রোনটি হাকিমপুর থানায় সংরক্ষিত আছে বলে জানিয়েছেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ড্রোনটির প্রকৃত উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

সীমান্ত এলাকায় এমন ড্রোন উদ্ধার নতুন উদ্বেগের জন্ম দিয়েছে স্থানীয়দের মাঝে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ