অনলাইন ডেস্ক:
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, দিনটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
এদিন দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, শহীদদের মাগফিরাত কামনায় বুধবার (১৬ জুলাই) দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার ব্যবস্থা নেওয়া হবে।








