শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: সাধারণ ছুটি ঘোষণা

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে দিনটি সাধারণ ছুটি হিসেবে নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে ১৯ জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়ে ছিলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মরণে ৫ আগস্টকে জাতীয়ভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এছাড়া ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা দিয়ে আরেকটি পরিপত্রও জারি করা হয়েছে।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’, ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে একাধিক পরিপত্র জারি করেছিল সরকার। তবে এসব ঘোষণা ঘিরে বিভিন্ন মহলের আপত্তি ও বিতর্কের পরিপ্রেক্ষিতে সরকার পুরনো সিদ্ধান্তগুলো বাতিল করে নতুনভাবে এ ঘোষণাগুলো জারি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ