সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বাতিল হলো ‘নতুন বাংলাদেশ দিবস’

রোববার (২৯ জুন) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ৮ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। তবে ৮ আগস্টকে কেন্দ্র করে কোনো বিশেষ আয়োজন হবে না।”

এর আগে, গত বুধবার ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে স্মরণীয় করে রাখতে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করা হয়েছিল। সরকার এ দিবসটি প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নির্দেশনাও দিয়েছিল এবং মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সম্পর্কিত পরিপত্রে এটিকে ‘খ’ শ্রেণিভুক্ত করে।

তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সেই ঘোষণা থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার, ফলে ৮ আগস্ট এখন আর কোনো জাতীয় দিবস হিসেবে পালিত হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ