শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রেস সচিব

পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রেস সচিব

বিভিন্ন দেশে পলাতক থাকা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতারা ও সাবেক সরকারের মন্ত্রীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার ব্যাপারে সরকার কঠোর অবস্থান নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

২১ এপ্রিল, সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাদের বিরুদ্ধে হত্যা, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা হবে। এটি বর্তমান ও ভবিষ্যতের সরকারের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, এসব নেতারা দেশের সম্পদ চুরি করে বিদেশে বিলাসী জীবন যাপন করছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাদের ফিরিয়ে আনতেই হবে।

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার

নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে ইসলামপন্থী দলগুলোর আপত্তির প্রসঙ্গে প্রেস সচিব জানান, বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। ঐকমত্যে পৌঁছেই সিদ্ধান্ত নেওয়া হবে কোন অংশ গ্রহণযোগ্য হবে।

এছাড়া, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমিকদের অধিক সুযোগ ও সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সরকার চায়, আরও বেশি মানুষ ভালো বেতনে বিদেশে কাজের সুযোগ পাক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ