সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শোক সংবাদ / রোকেয়া খান আর নেই

পথে প্রান্তরে ডেস্ক 

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫। সকাল ছয় ঘটিকায় টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি, টাঙ্গাইল সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, টাঙ্গাইল পৌরসভার প্রাথমিক শিক্ষক সমিতির স্বনামধন্য সভানেত্রী(সে সময় বাংলাদেশে শুধুমাত্র একটা সমিতি ছিল) ,স্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক রোকেয়া খান,বার্ধক্য জনিত কারণে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ইন্তেকাল করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি টাঙ্গাইল জেলার মরহুম অ্যাডভোকেট সোহরাব আলীর সহধর্মিনী। মৃত্যুকালে তিনি এককন্যা ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

উল্লেখ্য তিনি দৈনিক পথে-প্রান্তরে পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফিরোজ মান্নার শাশুরি।এবং মাওলানা মোহাম্মদ আলী কলেজ, কাগমারি,টাঙ্গাইলের সাবেক ভিপি তুষারের আম্মা।
তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, একজন আদর্শ নেত্রী। বিনয়ী, নম্র, ভদ্র, মার্জিত ও রুচিশীল একজন মানুষ।
মহান আল্লাহর কাছে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে দৈনিক পথে-প্রান্তরে পরিবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ