শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে দ্বিতীয় দিনের বিক্ষোভ

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে দ্বিতীয় দিনের বিক্ষোভ-potheprantore

আদালতের রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট প্রকাশের পরও এখনও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন। এই পরিস্থিতিতে তাঁকে দ্রুত শপথ পড়ানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকেই ঢাকা দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন। স্লোগানে স্লোগানে তারা দাবি তোলেন— “অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে”।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি আরও গড়িমসি করে, তবে জনগণ নিজেরাই ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেবে। এর আগেও বুধবার নগর ভবনের ভেতরে-বাইরে কয়েক হাজার মানুষ এই একই দাবিতে বিক্ষোভ করেছেন।

প্রসঙ্গত, ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে, যা আইন মন্ত্রণালয়ের পরামর্শের ভিত্তিতে করা হয়। এর আগে, ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনাল ফজলে নূর তাপসের নির্বাচনী জয় বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে দক্ষিণে আওয়ামী লীগ প্রার্থী ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ওই ফলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন, যার রায় তার পক্ষে আসে প্রায় পাঁচ বছর পর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ