,

‘অত্যাচারী শাসকের পরিণতি শেখ হাসিনার মাধ্যমে ইতিহাস মনে রাখবে’

‘অত্যাচারী শাসকের পরিণতি শেখ হাসিনার মাধ্যমে ইতিহাস মনে রাখবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা দম্ভ ও জুলুমে জনগণের ওপর শাসন চালায়, তাদের পরিণতি কী হতে পারে, তা শেখ হাসিনার পরিণতি থেকেই ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা নিতে হবে। তিনি বলেন, জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে হাসিনাই এখন জনগণের চোখে অগ্রহণযোগ্য হয়ে পড়েছেন। জুলাইয়ের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। এ বিষয়ে আমরা দায়বদ্ধ।

তিনি শুক্রবার সকালে কুমিল্লার লাকসামে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, দেশে পর্যাপ্ত রাজনৈতিক সংস্কার এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগের জবাবদিহিতা ও বিচার সম্পন্ন হওয়ার পরই জাতীয় নির্বাচন হতে হবে। এসব শর্ত পূরণ হলে জামায়াত নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তিনি বলেন, আমাদের আমির ইতোমধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। নতুন ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনে সর্বস্তরের জনগণের ঐক্য প্রয়োজন।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ হবে একটি প্রকৃত স্বাধীন রাষ্ট্র, যেখানে জনগণের অধিকার নিশ্চিত থাকবে। এই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, ন্যায়ভিত্তিক অর্থনীতি ও কার্যকর বিচারব্যবস্থা থাকবে। দেশের সম্পদ পাচার হবে না, এবং দেশের টাকা দেশেই থেকে উন্নয়নে ব্যবহার হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ