মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমিক নয়: মির্জা আব্বাস

অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমিক নয়: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমিক নয়। তিনি দাবি করেন, সরকারের অনেক উপদেষ্টাই দেশের নাগরিক নন, তাদের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে—যা ঔপনিবেশিক শাসনের মতো।

সোমবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে দেশ ছেড়েছেন, অথচ সরকার বলছে তারা কিছু জানে না। আসলে এসব আড়াল করতেই শাহবাগে ‘নাটক’ সাজানো হয়েছে।

তিনি অভিযোগ করেন, প্রশাসনে বিএনপি সমর্থিতদের বাদ দিয়ে জামায়াত বা আওয়ামী লীগের লোকজনকে রাখা হচ্ছে। এতে প্রমাণ হয় বিএনপিকে পরিকল্পিতভাবে প্রশাসন থেকে দূরে রাখা হচ্ছে।

মির্জা আব্বাস আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় যেতে গেলে বিএনপি নেতাকর্মীদের যেন পাসপোর্ট-ভিসা লাগে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সেন্ট মার্টিন, বাঘাইছড়ি, সাজেকে যেতে বাধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় এখন একমাত্র বিএনপিই সক্ষম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ