শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আসন্ন নির্বাচনে যে তিন আসনে লড়বেন খালেদা জিয়া

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে প্রার্থী হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সারাদেশের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশের ২৩৭ আসনে প্রাথমিকভাবে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছি। আজ প্রায় ২৩৫ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। যেসব আসনে যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলো প্রার্থী দেবে, সেখানে আমরা সমন্বয়ের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করব।”

মির্জা ফখরুল জানান, দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১ আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন। এছাড়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে লড়বেন এবং মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ