বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইমাম ও শিক্ষকদের সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চায় এনসিপি

ইমাম ও শিক্ষকদের সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চায় এনসিপি

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইমাম ও শিক্ষকদের জন্য সমান সুযোগ চেয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। আজ রবিবার নির্বাচন কমিশনের সঙ্গে প্রথম বৈঠকে তারা এই দাবি তুলে ধরে।

বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী জানান, “দেশের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে, মসজিদের ইমাম ও স্কুলের শিক্ষকরাও যেন এমপি হওয়ার সুযোগ পান, সে ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “গত তিনটি জাতীয় নির্বাচনে যারা অনিয়মে জড়িত ছিলেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। পাশাপাশি নির্বাচন কমিশনকেও সংস্কারের আওতায় আনার বিষয়েও আলোচনা হয়েছে।”

এছাড়াও, ঋণখেলাপিদের বিষয়ে তদন্ত করে আইনগত সমাধানের কথাও বলেন তিনি।

দুপুর ১২টা ৩০ মিনিট থেকে প্রায় দুই ঘণ্টা নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

এনসিপি আরও জানিয়েছে, তারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ