,

ইসলামী দলগুলো অচিরেই এক হবে: রেজাউল করিম

স্টাফ রিপোর্টার: ইসলামী দলগুলো অচিরেই এক হয়ে ইসলাম ও মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি।

মুফতি রেজাউল করিম বলেন, ইসলামী দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। অচিরেই ইসলামী দলগুলো এক হয়ে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে।

বর্তমান শিক্ষা কমিশনে ইসলামী চিন্তাবিদ না থাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সব স্তরের মানুষের সরকার। তবে এখন কেন যেন সেটি পরিলক্ষিত হচ্ছে না! ৯২ শতাংশের বেশি মুসলিমের দেশে ঘটে যাওয়া জনমানুষের আন্দোলনে আলেম-ওলামারা এত গুরুত্ব রাখার পরও বর্তমান শিক্ষা কমিশনে একজনও ইসলামী চিন্তাবিদ নেয়া হয়নি।

আসন্ন নির্বাচনে মাঠপর্যায়ে নিজেদের জায়গা তৈরি করতে কর্মীদের এখন থেকেই কাজ শুরুর আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আল্লাহ চাইলে বিজয় কে ঠেকাবে? আর কেউ ইসলামী আন্দোলনের মাথায় নুন রেখে বরই খেতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ