শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির আলোচনা শুরু

ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির আলোচনা শুরু

জাতীয় সংসদ ভবনে আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সকাল সাড়ে ১০টার দিকে প্রতিনিধিদলটি কমিশনের কার্যালয়ে প্রবেশ করে এবং বেলা ১১টার কিছু পরে বৈঠক শুরু হয়।

এনসিপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত আছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেশে প্রয়োজনীয় সংস্কার নিয়ে চলমান সংলাপের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে, ২৩ মার্চ এনসিপি কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত দলীয় প্রস্তাবনা জমা দেয়। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, কমিশনের দেওয়া ১৬৬টি প্রস্তাবের মধ্যে তারা ১১৩টিতে পূর্ণ সমর্থন জানিয়েছে, ২৯টিতে আংশিক একমত এবং ২২টিতে দ্বিমত প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ