,

খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিমুল বিশ্বাস দৈনিক দিনকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক।

তার ছেলে নিপুন বিশ্বাস বুধবার (২০ আগষ্ট) জানান, শিমুল বিশ্বাস গত সোমবার পাবনা থেকে ঢাকায় আসার পথে অসুস্থ বোধ করেন। পরে সেদিনই তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. আব্দুল মালেকের অধীনে ভর্তি করা হয়। শিমুল বিশ্বাসের ফুসফুসে সমস্যা থাকায় শ্বাসকষ্ট এবং ঘুমের সমস্যা দেখা দেয়। দ্রুত পরীক্ষার পর চিকিৎসা শুরু করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ডাক্তার চিকনগুনিয়াসহ আরও কয়েকটি রোগের পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।

নিপুন বিশ্বাস আরও জানান, পরিবারের সদস্য ছাড়া কারো সঙ্গে বাবার সাক্ষাৎ না করার জন্য চিকিৎসক কঠোর নির্দেশনা দিয়েছেন। পরিবারের পক্ষ থেকে শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হচ্ছে।

এদিকে, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান, শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য শ্রমিক দলের সকল জেলা, মহানগর, বেসিক ইউনিয়ন ও আঞ্চলিক কমিটিকে সুবিধাজনক সময়ে দোয়া মাহফিলের আয়োজন করার অনুরোধ জানানো হয়েছে। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খানও এ কর্মসূচিতে সকল নেতৃবৃন্দের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

শ্রমিক দল শিমুল বিশ্বাসের দ্রুত রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ