,

খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী; দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল

রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার:

১৫ আগস্ট ২০২৫ (শুক্রবার), বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় শুক্রবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কার্যালয় এবং মসজিদে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে একই ধরনের অনুষ্ঠান হবে।

উল্লেখ্য যে, বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ১৯৯৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০১ সালে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হন এবং ২০০৬ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বহু অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার প্রসার ও শিক্ষা খাতে অগ্রগতি অর্জন করে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বহুদলীয় রাজনীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দলীয় নেতারা জানান, খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের সাফল্য কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের এসব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ