,

জনগণ এবার জামায়াতকে বেছে নেবেন: হেলাল

ব্যুরো চীফ, বরিশাল 

নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামকে বেছে নেবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বরিশাল-৫ (সদর) আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বরিশাল টাউন হল অডিটোরিয়ামে মহানগর যুব বিভাগের নির্বাচনী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের জনগণের আগে পালস বুঝতে হবে। দেশের মানুষ আরেকটি ফ্যাসিবাদ কোনো অবস্থাতেই মেনে নেবে না, যার প্রমাণ বৃহৎ ক্যাম্পাসসমূহের নির্বাচন। সকল চাপ উপেক্ষা করে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে যুব সমাজ পরিবর্তনের পক্ষে মত দিয়েছে।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে অনেক ষড়যন্ত্রের মেকানিজম চলছে। আমরা বলতে চাই, বাংলাদেশের তরুণ ও যুব সমাজ কোনো রক্তচক্ষু কিংবা ষড়যন্ত্র মেনে নেবে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণহত্যাকারীদের বিচার করে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে হবে।”

হেলাল বলেন, “রাসুলের (সা.) সকল গুরুত্বপূর্ণ সাহাবি ছিলেন যুবক। যুবকদের হাত ধরেই একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের যুবকরা যখন রাস্তায় নামে, তখন হাসিনার মতো স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের এই ভূখণ্ডে যুবকদের হাত ধরেই ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।”

বরিশাল মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে এবং সেক্রেটারি অ্যাডভোকেট কাওসার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শফিউল্লাহ তালুকদার, যুব নেতা আবু বকর সিদ্দিক, বায়জীদ বোস্তামী, গাজী মিজানুর রহমান, হাসিবুর রহমান অনিক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ