বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াতের সমাবেশে যোগ দিলেন সারজিস আলম

অনলাইন ডেস্ক:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে আজ শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন। বিকেল ৩টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সমাবেশস্থলে যোগ দেন।

এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আবদুল কাদের, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এনসিপির নেতা আখতার হোসেন, নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী, ইমাম হোসেনের ভাই রবিউল ইসলাম, শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এবং হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

তবে ২৪ বছরের জোটসঙ্গী বিএনপিকে এবার আমন্ত্রণ জানানো হয়নি। একইভাবে, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির পক্ষে থাকার পরও জামায়াত ত্যাগকারী সাবেক নেতাদের দল এবি পার্টিকেও ডাকা হয়নি।

দুপুর সোয়া ২টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া জাতীয় সমাবেশে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাত দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা চালু, ২০২৩ সালের জুলাই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের জন্য সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত করা।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। উপস্থাপনায় ছিলেন সাইফুল্লাহ মানসুর এবং সংগীত পরিবেশন করে সাইমুম শিল্পীগোষ্ঠী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ