,

জামায়াত আমীরের শারীরিক খোঁজ নিতে হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল

রুবেল ভূঁইয়া, পথে প্রান্তরে:

চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে ইউনাইটেড হাসপাতালে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। দলটির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং যুগ্ম মহাসচিব ও দলের মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

হাসপাতালে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ ডা. শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন।

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ