রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর (ভিপি নূর), সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অসংখ্য নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং গণতান্ত্রিক সংস্কৃতিকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ড কখনো সমর্থন করে না। সুস্থ রাজনৈতিক পরিবেশে এমন হামলা অত্যন্ত নিন্দনীয়।
তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।









