শাওন বণিক, স্টাফ রিপোর্টার:
এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী নেত্রকোণায় জুলাই পদযাত্রা কর্মসূচির পথসভায় বিএনপির সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়ায় ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮ জুলাই ২০২৫ রোজ সোমবার মোহাম্মদপুর থানা এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আয়োজন করেন, মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩২ নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী সফল আহ্বায়ক মেহেদী হাসান রুবেল। এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনার কৃতি সন্তান মোহাম্মদপুর থানা ছাত্রদল এর সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন নিলয় ও সাবেক ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল এর যুগ্ন সাধারন সম্পাদক আলামিন মোহাম্মদ রিপন ও শরিফুল আলম মাসুম সাবেক মহানগর উত্তর যুবদল এর আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও নেত্রকোনা জেলার মোহাম্মদপুরে বসবাস নেতাকমী বৃন্দ।
রবিবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট মাঠে দেওয়া বক্তব্যে নাসির উদ্দিন পাটোয়ারী মন্তব্য করে বলেন, “বাংলাদেশের বড় ঘটনা ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি হ্যান্ডেলই করতে না পারেন, তাহলে নিয়ে আসলেন কেন আপনি? দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে।”
এর আগে ১৯ জুলাই কক্সবাজারের চকরিয়ায় এনসিপির পথসভায় নাসীরুদ্দীন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে ‘আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেছিলেন, “আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। তিনি ঘের দখল করছেন; মানুষের জায়গা জমি দখল করছেন; চাঁদাবাজি করছেন।”এরপর বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন এনসিপির নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় পথসভার জন্য ট্রাকে তৈরি করা মঞ্চ। যে কারণে সেদিন কক্সবাজারের ঈদগাহ ও চকরিয়া উপজেলা সমাবেশ করতে পারেনি দলটি।
এসময় মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩২ নং ওয়ার্ড যুবদলের নেতারা বলেন, “লুৎফুজ্জামান বাবরকে নিয়ে পাটোয়ারী যে বক্তব্য দিয়েছে তা ক্ষমার অযোগ্য। এটি বিএনপির নেতা-কর্মীদের হৃদয়ে আঘাত দিয়েছে।” গণঅভ্যুত্থান কোনো একক দলের সম্পত্তি নয়, বরং এটি বাংলাদেশের আপামর জনতার সম্মিলিত সংগ্রাম। নাসীরুদ্দীন পাটোয়ারী রাজনৈতিক শিষ্টাচারবিরোধী অসংলগ্ন বক্তব্য দিয়ে থাকেন। তার আচরণগত ও বক্তব্যের অসংলগ্নতার কারণে অনেকেই তার সুস্থতা ও স্বাভাবিকতার বিষয়ে সন্দিহান।








