স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সঙ্গে সফররত তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের ১৬ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক চলছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে এ বৈঠক শুরু হয়।
সেখানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার সঙ্গে রয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য তাজভীরুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ, বিএনপি আন্তর্জাতিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম।
জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দলে রয়েছেন, ডক্টর রফিক কোরকুসুজ কামাল কেয়া, মেহসুরেত আকিনলি হোসনি ইয়াযযান, হান্না একবুলাট, ও রাসিম আয়তিনসহ ১৬ জন।








