শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার:

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আগামীকাল ৩১ আগস্ট ২০২৫, রবিবার বিকেল ২টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে “বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বরেণ্য বুদ্ধিজীবীরাও অংশগ্রহণ করবেন।

১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার সকাল ১১টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপি মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের কর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

এরপর ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার বিকেল ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ